২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নোয়াখালীর একটি আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 01:28 PM

নোয়াখালী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নোয়াখালীর একটি আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও দিতে হবে। বুধবার জেলা ও দায়রা জজ সা কা ম আনিসুর রহমান খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল ওয়াদুদ মিঠুর বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার বালুচরা এলাকায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মহিবউল্যাহ জানান, ২০০৯ সালের ১৩ জানুয়ারি পরিবারিক বিরোধের জেরে বেগমগঞ্জের বালুচরায় জিহাদকে কুপিয়ে খুন করে মিঠু। ওইদিন জিহাদের চাচা কামাল উদ্দিন ইয়াসিন মিঠুকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। একই বছর পুলিশ রংপুর থেকে মিঠুকে গ্রেপ্তার করে এবং অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৩ ঘ.