২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধ-ভাংচুর

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সোয়েটার কারাখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সোয়েটার কারাখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। সোমবার সকালে এ ঘটনার সময় তারা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে ১২/১৫টি যানবাহন ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সকাল ১০টা যান চলাচল স্বাভাবিক হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, গত কয়েকদিন ধরে হ্ইাল্যান সোয়েটার কারখানার শ্রমিকরা উৎপাদন মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলো। রোববার শ্রমিকরা কারখানায় হামলা, ভাংচুর এবং কারখানার কর্মকর্তাদের মারধর করে। এতে কারখানার কর্মককর্তাসহ ১০ জন আহত হয়। ওইদিন বিকালে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে সমঝোতা না হওয়ায় দুদিনের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। ওসি জানান, সোমবার সকাল ৮টায় শ্রমিকরা ইপিজেডের ভেতরে ঢুকতে চাইলে তাদের বাঁধা দেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে উত্তেজিত শ্রমিকেরা ইপিজেডের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তিনি জানান, সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও অবরোধ অব্যাহত রাখায় পুলিশ তাদের ধাওয়া করে। শ্রমিকরাও পাল্টা পুলিশকে ধাওয়া দেয়। সকাল ৯টার দিকে শ্রমিকরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ১২/১৫টি যানবাহন ভাংচুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.