২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ প্রত্যাহার

কর্তব্যে অবহেলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ও কনস্টেবল আব্দুল হক। সোমবার সকালে পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মুখলেছুর রহমান এই নির্দেশ দেন। মো. মুখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তব্যে অবহেলার দায়ে এই দুইজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টায় নবীনগর থানার এসআই আব্দুল আউয়াল ও কনস্টেবল আবদুল হক নবীনগর পৌর এলাকার টিএন্ডটি সড়কে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসছিলেন। পথে দু'জন কৌশলে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.