২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি মাজহারুল আলমসহ ১১ জনকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 07:38 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

কুষ্টিয়া, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি মাজহারুল আলমসহ ১১ জনকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) সি এ হালিম বলেন, "জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।" অন্যরা হলেন- মিজানুর রহমান, আনিছুর রহমান, এনামুল, হাসান আলী, বকুল, কাউসার উদ্দিন, সম্রাট, শামীম, হাসিবুল ইসলাম ও সোহেল রানা। এএসপি হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে চারটার দিকে শহরের কালিশংকরপুর এলাকার ফিরোজা মহলের একটি ছাত্রাবাস ও পার্শ্ববর্তী একটি বাড়ি তল্লাশি করে মাজহারুল আলমসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, গত ২৯ জুন শহরের এন এস রোডের লাল মোহাম্মদ অয়েল মিলের সামনে বিক্ষোভ, যানবাহন ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে জামায়াত শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে ১১ জনকে কুষ্টিয়া আদালতে পাঠানো হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুষ্টিয়া সদর থানায় দায়ের করা ওই মামলায় জেলা জামায়াতের আমীর আব্দুল ওয়াহেদ, নায়েবে আমীর ফরহাদ হোসাইনসহ এ পর্যন্ত ৩৭ জন নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৩৪ ঘ.