২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় এক 'চরমপন্থীর' লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার দেবীনগর গ্রামের একটি পাটক্ষেত থেকে রোববার সকালে এক 'চরমপন্থীর' লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

মাগুরা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার দেবীনগর গ্রামের একটি পাটক্ষেত থেকে রোববার সকালে এক 'চরমপন্থীর' লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুব্রত সরকার (২৫) পার্শ্ববর্তী মোল্যাডাঙ্গী গ্রামের বিমল সরকারের ছেলে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, সকাল নয়টার দিকে দেবীনগর গ্রামের একটি পাটক্ষেত থেকে সুব্রতর লাশ উদ্ধার করা হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুব্রত নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।" লাশ থানায় রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৩২০ঘ.