ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা শিবির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের মেড্ডা ও ঘাটুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সংগঠনটির জেলা সভাপতি মনির আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাশেদুল করিম রানা এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ।
সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াত গ্রেপ্তার তিন কেন্দ্রীয় নেতার মুক্তির জন্য বিক্ষোভ মিছিলের নামে শহরে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24