চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া এলাকা থেকে শুক্রবার রাতে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুলতানা আক্তার (৯) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল মালেকের মেয়ে। মালেক এখন থাকেন বাকলিয়ার শান্তিনগর এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। তাকে ধর্ষণের চেষ্টার পর শ্বসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।
বাকলিয়া থানার ওসি মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রাত ৮টার দিকে কয়েকজন তরুণ এলাকার বগারবিলে একটি নালায় লাশটি দেখে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় নিহতের বড়ভাই আক্তার হোসেন বাদী হয়ে থানায়
একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০০৭ ঘ.
bdnews24