২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাইক্রো উল্টে নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার কাছে একটি মাইক্রোবাস উল্টে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

কক্সবাজার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার কাছে একটি মাইক্রোবাস উল্টে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের পাশের চট্টগ্রামের দোহাজারি থানাধীন জাইল্যার ঢালা পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত দুই ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। চকরিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যায়। লাশ দু'টো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থলটি চট্টগ্রামের দোহাজারি থানাধীন এলাকায় হওয়ায় ওই থানা পুলিশ লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা নিচ্ছে। তারাই ময়না তদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.