২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ আ. লীগ নেতার বাসায় হামলা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের বাসায় হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বাসায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

ঝিনাইদহ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের বাসায় হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বাসায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। বৃহষ্পতিবার দিবাগত রাতে শহরের স্টেডিয়াম পাড়ায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। দোতলা বাসাটির নিচ তলার ভাড়াটিয়া ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী সাংবাদিকদের জানান, রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা প্রথমে বারান্দায় শুকাতে দেওয়া কাপড়ে আগুন ধরিয়ে দেয়। পরে জানলা ভাংচুর করে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। বাসার লোকজন চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আওয়ামী লীগ নেতা আজিজ জানান, দুর্বৃত্তরা বাসার বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে নাশকতা ঘটাতে চেয়েছিল। তিনি জানান, হামলাকারীরা ৬-৭ জন ছিলো। তাদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম জানান, খবর পাওয়ার সঙ্গে সাঙ্গে সহাকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ও সদর থানার ওসি ঘটনাস্থলে যান। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.