সিরাজগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বঙ্কিরহাট নামক স্থান থেকে শুক্রবার বিকেলে ট্রেনে কাটা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাহিড়ি-মোহনপুর ও দিলপাশা রেল স্টেশনের মাঝামাঝি বঙ্কিরহাট নামক স্থান থেকে বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, "বৃহস্পতিবার রাতের যে কোনো সময় ট্রেনের নিচে পড়ে সে মারা যায়।"
এ ব্যাপারে সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭০৫ঘ.
bdnews24