২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

প্রশাসনের সাত উপসচিব এবং মাঠ-প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সাত উপসচিব এবং মাঠ-প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। উপসচিবদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রণব কুমার নিয়োগীকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইতি রানী পোদ্দারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মনিরুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের তপন কুমার দাসকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জিন্নাতুন নাহার শাহানাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ওএসডি আবদুর রউফকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত আবুল কালাম খানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়। অন্যদিকে সাতক্ষীরার এডিসি এসএম মাহফুজুল হককে মুন্সীগঞ্জে, খুলনা ওয়াসার সচিব শেখ মনিরুজ্জামানকে পিরোজপুরে, লক্ষ্মীপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খলিলুর রহমানকে সুনামগঞ্জে, সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউএনও শেখ হামিম হাসানকে সাতক্ষীরা, মানবাধিকার কমিশনের উপ-পরিচালক আবু আবদুল্লাহকে মেহেরপুরে এবং বগুড়ার শাহজাহানপুরের ইউএনও দেওয়ান আবদুস সামাদকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ ঘ.