২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু ভেঙে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক বিচ্ছিন্ন

শরীয়তপুরে একটি বেইলি সেতু ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে এই জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

শরীয়তপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে একটি বেইলি সেতু ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে এই জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের বিকল্প বেইলি সেতুটি ভেঙে পড়ে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সেতুটি ঠিক হয়নি। সেতুর উভয় পাশে আটকা পড়েছে বেশ কিছু পণ্যবাহী ট্রাক। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা বলেন, সেতুর উপর অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক উঠলে তা ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। সেতুর নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজন কনসট্রাকশন এর ব্যবস্থাপক লিটন সিকদার জানান, উপজেলার কাজির হাট বন্দর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ওই ট্রাকে ১৭ টন চাল ছিল। গত দুই মাস যাবৎ সেখানে নতুন একটি সেতু নির্মাণের কাজ চলছে। যানবাহন চলাচল অব্যাহত রাখতে বিকল্প ওই বেইলি সেতুটি নির্মাণ করা হয়। প্রকৌশলী তুষার কান্তি জানান, সেতুর মেরামত কাজ শুরু হয়েছে। শিগগিরই যান চলাচল শুরু করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৬ ঘ.