২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তাকে স্থায়ী রূপ দিতেই এ বাজেট: মুহিত

সরকারের রূপকল্প বাস্তবায়নে সামাজিক নিরাপত্তাকে স্থায়ী রূপ দিতেই প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত। তিনি বলেন, "আমাদের লক্ষ্য সামাজিক নিরাপত্তাকে স্থায়ী রূপ দেওয়া।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 05:40 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের রূপকল্প বাস্তবায়নে সামাজিক নিরাপত্তাকে স্থায়ী রূপ দিতেই প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত। তিনি বলেন, "আমাদের লক্ষ্য সামাজিক নিরাপত্তাকে স্থায়ী রূপ দেওয়া।" মঙ্গলবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে অর্থমন্ত্রী একথা বলেন। স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী বলেন, "রূপকল্প বাস্তবায়নের সদিচ্ছা নিয়ে সরকার যে যাত্রা শুরু করেছে; জনগণের আস্থা, সমর্থন, ভালোবাসা নিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে মেয়াদ শেষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুদৃঢ় ভিত্তি গড়তে পারবো আমরা।" সর্বক্ষেত্রে ব্যাপক ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে মুহিত বলেন, "রাজনীতি হলো হাইয়েস্ট আর্ট অব ক