২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীদের মুক্তি চেয়েছে বিএনপি

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর অবিলম্বে মুক্তি চেয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর অবিলম্বে মুক্তি চেয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে জামায়াত নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ''মিথ্যা মামলায় জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের নেতৃবৃন্দের গ্রেপ্তার করে সরকার দেশে বিরোধীদল শূন্য নব্য বাকশালী ব্যবস্থা পুনঃপ্রর্বতন করতে চায়।'' বিবৃতিতে তিনি অবিলম্বে নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ''অন্যথায় আপনাদের অপকীর্তির জন্য ভবিষ্যতের পরিণতি থেকে রেহাই পাবেন না।'' তিনি বলেন, সরকার গণতন্ত্রের বদলে একদলীয় শাসনের উত্তরাধিকার বহন করছে। বিরোধী দল ও মতকে পদদলিত করছে। তাদের নিষ্ঠুর নির্যাতন ও অপকীর্তির বৈধতা দিতে পুলিশ প্রশাসন ও আদালতকেও নির্লজ্জ্বভাবে ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার নিজামীকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এবং মুজাহিদকে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে এবং সাঈদীকে শহীদবাগের নিজ বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২২৪১ ঘ.