চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিমুলতলা বালুরচর গ্রামে সোমবার মধ্যরাতে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন-সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুরচর গ্রামের জিল্লুর রহমান(৪০) ও সবুর আলী (৫১)
আহত হয়েছে আব্দুস সামাদ (১২) নামে এক শিশু। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানায়, রাতে জিল্লুর, সবুব ও সামাদ স্থানীয় আম বাগান পাহারা দিচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বৃষ্টিপাতের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জিল্লুর, সবুব নিহত হয়। সামাদের পুরো শরীর ঝলসে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২২১ঘ.
bdnews24