ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার নবীনগর উপজেলার বুড়ি নদীতে সোমবার দুপুরে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দুজন মারা গেছে। নিখোঁজ রয়েছে পাঁচ যাত্রী।
সোমবার বিকাল ৪টার দিকে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি নবীনগর থেকে শিবপুর যাওয়ার পথে কনিকাড়া গ্রামের কাছে ঝড়ে কবলে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- আকবপুর গ্রামের টুটুল মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার (২০) ও ওয়ারুক গ্রামের রহিস মিয়ার ছেলে সজীব মিয়া (৬)।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারের নদীতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও স্থানীয়রা।
নবীনগর থানার ওসি রুপক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন মারা যায়। নিখোঁজ হয় পাঁচজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24