মুন্সীগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত রিপন রবি দাস (২৭)। শহরের কাটাখালী এলাকার বাসিন্দা।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো.নুরুজ্জামান আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের জানুয়ারিতে সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাটে নাপিত বিরেন শীলকে (৪০) হত্যা করে তার কর্মচারী রবি দাস।
পরদিন নিহতের ভাই ধিরেন শীল মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট সুলতানা আক্তার বিউটি। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন ও এ্যাডভোকেট আশরাফ-উল-ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৯ঘ.
bdnews24