২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে শিশু হত্যার ঘটনায় পলাতক আরিফ গ্রেপ্তার

রাজধানীর আদাবরে ছয় বছরের শিশু সামীউল আজিম হত্যার ঘটনায় পলাতক শামসুজ্জামান আরিফ ও তার ভাই নুরুজ্জামান শামীম গ্রেপ্তার হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 06:54 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে ছয় বছরের শিশু সামীউল আজিম হত্যার ঘটনায় পলাতক শামসুজ্জামান আরিফ ও তার ভাই নুরুজ্জামান শামীম গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা কিশোরগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের জন্য দুই ভাই একে অপরকে দোষারোপ করছে। গত ২৪ জুন (বৃহস্পতিবার) সকালে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি প্লট থেকে সামীউলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ওই সন্ধ্যায় তার বাবা কে এম আজিমের দায়ের করা মামলায় মা আয়শা হুমায়রাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ নিশ্চিত করেছে, আরিফ ও হুমায়রার পরকীয়া সম্পর্কের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কেএমএস/১২৪৫ ঘ.