২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন আহত

হরতাল চলাকালে রাজধানীর মিরপুর রোডে গণ ভবনের সামনে রোববার সকালে মটর সাইকেল এবং বাসের মধ্যে সংঘর্ষে মটর সাইকেল আরোহী একই পরিবারের ৪জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 12:53 PM

ঢাকা, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে রাজধানীর মিরপুর রোডে গণ ভবনের সামনে রোববার সকালে মটর সাইকেল এবং বাসের মধ্যে সংঘর্ষে মটর সাইকেল আরোহী একই পরিবারের ৪জন আহত হয়েছে। আহতরা হলেন-ঠিকাদার ইউনুস শিকদার (৪৫), তার স্ত্রী হাজেরা বেগম (৩৫), পুত্র মিজান (১১) এবং রেহাত (৬)। ইউনুস শিকদারের ছোট ভাই আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর চান মিয়া হাউজিং'এর বাসা থেকে একটি মটর সাইকেলে এই চারজন বের হন। তারা চন্দ্রিমা উদ্যানে প্রাত:ভ্রমন করতে যাচ্ছিলেন। তাদেরকে বহনকারী মোটর সাইকেলটি মিরপুর রোডে উঠলে গাবতলীমূখী একটি দ্রুতগামি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সবাই মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। কুদ্দুস বলেন, "আহতদেরকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশংকা মুক্ত বলে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন।" মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আরাফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটকের পর চালক রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালের কারণে রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে চালাতে গিয়েই এ দূর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসএএ/১৮৩৩ঘ.