২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহের জের ধরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামে রোববার এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

কুষ্টিয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামে রোববার এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মরিয়ম বেগম (৩২)। বেলা ১১ টার দিকে বাড়ির পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মরিয়মের স্বামী মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। পুলিশ জানায়, পাঁচ বছর আগে মরিয়মের সঙ্গে মহিউদ্দিনের বিয়ে হয়। যৌতুকের টাকার জন্য মহিউদ্দিন প্রায়ই মরিয়মকে অত্যাচার করতো। খোকসা থানার ওসি বেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মরিয়মের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১৫ঘ.