বগুড়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া রোববার দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় আটক করা হয়েছে আটজনকে।
শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি গাড়ি ভাংচুর করেছে হরতালকারীরা।
বগুড়ায় ট্রেন ছাড়া বন্ধ রয়েছে দূরপাল্লার গাড়িসহ সব ধরনের যান চলাচল। তবে রিকশা-ভ্যান চলাচল করতে দেখা গেছে।
সকাল ৬টা থেকে শহরের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। স্কুল, কলেজ, আদালত, ব্যাংক বীমা খোলা থাকলেও কোনো কার্যক্রম হয়নি।
সকালেই হরতালের বিপক্ষে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নেয় ছাত্রলীগ কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালকারীরা শাজাহানপুর উপজেলায় মাঝিড়া বন্দরে দুটি ট্রাক, বগুড়া শহরের বারোপুর এলাকায় দুটি বাস ও মাটিডালি এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে।
ধুটন উপজেলায় হরতালের কোনো প্রভাব পড়েনি। স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় অল্প কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। চলছে রিকশা ও ভটভটি।
শান্তাহার সকালে হরতালের পক্ষে-বিপক্ষে বিএনপি ও আওয়ামী লীগের মিছিল করেছে।
বগুড়ার রেল কর্মকর্তা বেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা ২৫ মিনিটে শান্তাহার থেকে বোনারপাড়াগামী পদ্মরাগ ট্রেনটি আলতাফ নগর স্টেশনে হরতালকারীরা আটকে দিয়ে দুটি হুজ পাইপ খুলে নিয়ে যায়। পরে হুজ পাইপ লাগানো হয় এবং ট্রেনটি গন্তব্যের দিকে চলে যায়।
তারপর থেকে ট্রেন চলাচলে কোনো বিঘ
bdnews24