ঢাকা, জুন ২৫ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ে খুন হওয়া ছয় বছরের শিশু সামীউল আজিমের মা আয়শা হুমায়রাকে চার দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
আদাবর থানার তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আয়শা হুমায়রাকে সাত দিনের হেফাজতে নেওয়ার জন্য শুক্রবার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ারের আদালতে আবেদন জানান। আদালত চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক মো. জহিরুল এ কথা জানান।
সামীউল আজিমের বাবার নাম কে এম আজিম। তার বাসা নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির পাঁচতলায়।
স্থানীয় একটি স্কুলের নার্সারির ছাত্র ছিলো সামীউল।
তার মা আয়শা হুমায়রার পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
লাশটি উদ্ধার করার সময় তার মাথা একটি বস্তার ভেতরে ঢোকানো এবং পা বাইরের দিকে ছিলো বলে জানিয়েছেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) ছবিরউদ্দিন শিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সামীউলদের বাসার ২০০ গজ দূরে একটি খালি প্ল
bdnews24