২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউজিসি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২১৭ কোটি টাকার প্রস্তাবিত মূল বাজেট বৃহস্পতিবার অনুমোদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 05:46 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২১৭ কোটি টাকার প্রস্তাবিত মূল বাজেট বৃহস্পতিবার অনুমোদন করা হয়েছে। ইউজিসির ১২০তম পূর্ণ কমিশন সভায় চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় দেশের ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ অর্থবছরের এক হাজার ২০৪ কোটি ৯৬ লাখ টাকার প্রস্তাবিত মূল বাজেট অনুমোদন করা হয়। এছাড়া ২০০৯-১০ অর্থবছরের এক হাজার ২৬ কোটি ৯১ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়। একই সঙ্গে ইউজিসির ২০০৯-১০ অর্থবছরের জন্য দশ কোটি এগার লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১০-১১ অর্থবছরের জন্য বার কোটি চার লাখ টাকার প্রস্তাবিত মূল বাজেট অনুমোদন করা হয় ওই সভায়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. এহসানুল হক, অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, অধ্যাপক ড. আমেনা বেগম, অধ্যাপক ড. মোঃ আতফুল শিবলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, ইউজিসি'র সচিব মোঃ খালেদ এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীরসহ শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশনের আর্থ ও সামাজিক অবকাঠামো বিভাগের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩২০ ঘ.