জামালপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে এক শিশু মারা গেছে।
ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রৌফ দানু জানান, মুনিয়ার চরের শরিফ উদ্দিন আকন্দের ছেলে আয়েব আলী (১১) বুধবার সন্ধ্যায় তার সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আয়েব আলী স্থানীয় আনন্দ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো।
এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১৭ ঘ.
bdnews24