ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় বছর পর খাদ্য অদিপ্তরের বিভিন্ন পদে কর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশ করা হয়েছে।
২০০৯ সালের ফেব্র"য়ারি মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
প্রকাশিত ফলাফলে পরিদর্শক পদে ৩৫০ জন, উপপরিদর্শক পদে ২০৯ জন, সহকারি উপপরিদর্শক পদে ৪১৯ জন, উচ্চমান সহকারি পদে ৫০ জন, সুপারভাইজার (সাইলো) পদে চারজন, নিরীক্ষক পদে ৩০ জন, সহকারি ফোরম্যান পদে দুইজন এবং সহকারি অপারেটর পদে ২০ জন নিয়োগের জন্য কৃতকার্য হয়েছেন।
খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে।
www.dgfood.gov.bd
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৩৬ঘ.
bdnews24