ফেনী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী শহরের মাষ্টার পাড়া এলাকা থেকে মঙ্গলবার মধ্য রাতে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. রাসেল (১৮) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের মফিজুর রহমানের ছেলে।
ফেনী থানার ওসি আমিনুর ইসলাম জানান, শহরের মিজান রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে সে গুরুতর আঘাত পায়। মাষ্টার পাড়ার মেসে রাতে তার মৃত্যু হয়।
পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৪৩ঘ.
bdnews24