২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের পীরগঞ্জে বিএনপির দু'গ্র"পের সংঘর্ষে নিহত ১

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাল্টাপাল্টি কাউন্সিল করার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু'গ্র"পের মধ্যে সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

রংপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাল্টাপাল্টি কাউন্সিল করার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু'গ্র"পের মধ্যে সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছে। নিহত মিন্টু (৩২) পীরগঞ্জ সদর ইউনিয়নের দুবরাজপুর গ্রামের মৃত আবুল হোসেন ছেলে। পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলা সদরের শাহ আব্দুর রউফ কলেজ মাঠে মঙ্গলবার উপজেলা বিএনপির কাউন্সিল আহবান করে সাইফুল ইসলামের গ্র"প। একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে বিএনপির নূর মোহাম্মদ মন্ডল গ্র"প। উপজেলা প্রশাসন এ সময় সদরে ১৪৪ ধারা জারি করে। পরে উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দুরে বালুয়াহাটে কাউন্সিল আহবান করে সাইফুল গ্র"প। তাদের কাউন্সিল শেষে নূর মন্ডলের দলটি সাইফুল ইসলামের গ্র"পের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় বিএনপি কর্মী মিন্টু (৩২)। তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মিন্টু মারা যায়। পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে বিএনপি নেতা নূর মোহাম্মদ মন্ডলকে প্রধান আসামী করে ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। জেলা বিএনপি নেতা শামসুজ্জামান শামু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাউন্সিল শেষ হবার সঙ্গে সঙ্গে বিএনপি নেতা নূর মোহাম্মদ মন্ডলের নেতৃত্বে তার শতাধিক 'ভাড়াটে সন্ত্রাসী' সম্মেলনে আসা বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এতে মিন্টুসহ শতাধিক নেতা-কর্মী আহত হয়।" মিন্টু মারা যাওয়ার খবরে পীরগঞ্জ উপজেলায় এলাকার বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২৩৪ঘ.