২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী আজারবাইজান যাচ্ছেন

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৫তম বার্ষিক সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজারবাইজান যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৫তম বার্ষিক সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজারবাইজান যাচ্ছেন। সোমবার রাত সাড়ে ৯টায় তিনি ঢাকা ত্যাগ করবেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২৩ জুন আজারবাইজানের রাজধানী বাকুতে আইডিবির এই সভা হবে। অর্থমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। মন্ত্রী আগামী বৃহস্পতিবার (২৪ জুন) দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমএসবি/১৮৩৩ ঘ.