২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি একে আজাদ

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হা-মীম গ্র"পের চেয়ারম্যান ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হা-মীম গ্র"পের চেয়ারম্যান ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ। এ ছাড়া বেঙ্গল গ্র"পের মো. জসিমউদ্দিন প্রথম সহসভাপতি এবং রংপুর চেম্বারের মোস্তফা আজাদ চৌধুরী সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মনোনীত ও নির্বাচিত পরিচালকদের ভোটে সোমবার গুরুত্বপূর্ণ এ তিনটি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও আর কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাংসদ অধ্যাপক আলী আশরাফ বলেন, "নির্ধারিত সময় বেলা ৩টা পর্যন্ত তিন পদে এই তিনজন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।" শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনের এই ভোট হয়। এ নির্বাচনের আগেই এফবিসিসিআইয়ের ৪৪টি পরিচালক পদের মধ্যে চেম্বার গ্র"প থেকে ৮ জন এবং অ্যাসোসিয়েশন গ্র"প থেকে ৮ জন করে পরিচালক মনোনীত হয়েছেন। বাকি ২৮টি পদের জন্য শনিবার সরাসরি ভোটে অংশ নেন চারটি প্যানেলের ৫৮ জন প্রার্থী। নির্বাচনে আজাদ-জসিম পরিষদের ১৩ জন চেম্বার গ্র"পের এবং ৮ জন অ্যাসোসিয়েশন গ্র"পের পরিচালক নির্বাচিত হন। বাকি ৭টি পদের মধ্যে অ্যাসোসিয়েশন গ্র"পের আবু আলম চৌধুরীর নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ থেকে ৬ জন এবং চেম্বার গ্র"পের দেওয়ান সুলতান আহমেদের নেতত্বাধীন গণতান্ত্রিক প্যানেল থেকে একজন পরিচালক নির্বাচিত হয়েছেন। দেলোয়ার হোসেনের নেৃতত্বাধীন গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদ থেকে কেউ নির্বাচিত হতে পারেননি। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৬৯১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএএ/কেএমএস/১৭৫৫ ঘ.