ভোলা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভোলার দৌলতখানে একজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতের নাম আবদুর রব (৩৮)।
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে।
দৌলতখান থানার ওসি মো. মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩১৪ ঘ.
bdnews24