ঠাকুরগাঁও, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনী প্রচার জমে উঠেছে।
ইতিমধ্যে নির্বাচনী ব্যানারে ছেয়ে গেছে সারা জেলা। ভোট অনুকুলে নেওয়ার জন্য প্রার্থীরা ছুটছেন জেলার একপ্রান্ত থেকে অপর প্রান্তে।
আগামী ২৬ জুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা কমান্ডের দু'টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।
ঠাকুরগাঁও জেলা কমান্ডের জীতেন্দ্র-বদর প্যানেল ও খয়রুল-রশিদুল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
জীতেন্দ্র-বদর প্যানেলের প্রতীক টিউবওয়েল। খায়রুল- রশিদুল প্যানেলের প্রতীক মোরগ।
জেলার ৫ উপজেলার মোট ভোটার সংখ্যা ১৩১৭ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৫১ ঘ.
bdnews24