২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ মিছিল না করার আহ্বান খসরুর

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমকে বিজয়ী করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী পরাজিতদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 07:29 AM

Updated : 25 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমকে বিজয়ী করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী পরাজিতদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। আনন্দ মিছিল না করে চট্টগ্রামবাসীকে ধৈর্য্য ধরার জন্য বলেন মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমির খসরু। শুক্রবার রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মনজুরকে বিজয়ী ঘোষণার পর তিনি তাৎক্ষনিক প্রতিক্রিয়া প্রকাশকালে তিনি এ আহবান জানান। আমির খসরু বলেন, "যারা পরাজিত হয়েছেন তাদের প্রতি সম্মান দেখাবেন। কোনো আনন্দ মিছিল করবেন না। বিজয়ের জন্য জুমার নামাজে শোকরানা আদায় করুন।" এর আগে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন মনজুর আলমকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/আরবি/কেএমএস/১৩২৩ ঘ.