২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বরাদ্দ

কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ লাখ টাকা এবং ১৫০ মেট্রিক টন খাদ্য বরাদ্দ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ লাখ টাকা এবং ১৫০ মেট্রিক টন খাদ্য বরাদ্দ করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে মঙ্গলবার এ সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজারের জন্য দেওয়া হয়েছে ১০ লাখ টাকা ও ৫০ টন চাল। বান্দরবানের জন্য দেওয়া হয়েছে ছয় লাখ টাকা ও ১০০ টন চাল। মঙ্গলবার ভোররাতে কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম এলাকায় পাহাড় ধসে ছয় সেনা সদস্যসহ অন্তত ৫০ জন মারা গেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, ত্রাণ বরাদ্দের বিষয়টি মঙ্গলবার বিকালেই কক্সবাজার ও বান্দরবান জেলা প্রশাসককে ফ্যাক্সের মাধ্যমে জানানো হয়েছে। জেলা প্রশাসন ইতোমধ্যেই তাদের মজুদ থেকে এসব এলাকায় অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/২১৫৯ ঘ.