২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির সদস্য নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মধ্য পাকুজ্জ্যাছড়ি গ্রামে সোমবার দিবাগত রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী এক সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

রাঙামাটি, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মধ্য পাকুজ্জ্যাছড়ি গ্রামে সোমবার দিবাগত রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী এক সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম সুভাষ চাকমা (৩৭)। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে মধ্য পাকুজ্জ্যাছড়ি গ্রামে ১০/১২ জনের সন্ত্রাসী দল সুভাষ চাকমার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। পুলিশ জানায়, এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক অনুপ কুমার চাকমা সন্তু লারমার সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের দায়ী করেছেন। তবে সন্তু লারমার সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩২১ঘ.