২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৭টি গ্রাম প্লাবিত

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়ে মাদারীপুরের শিবচর উপজেলার সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

মাদারীপুর, জুন ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়ে মাদারীপুরের শিবচর উপজেলার সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। গত দু'দিনে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিশুড়া, আচিন বেপারীরকান্দি, শিকদার হাট; চরজানাজাত ইউনিয়নের ভুমিহীন, টুমচর, চরচান্দ্রা ও খাসের হাট গ্রামে পানি ঢোকে। এতে গ্রামগুলোর প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে এলাকাবাসী জানায়। শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, জোয়ারের পানিতে নয়শ' একর জমির পাট ও ১১শ' একর জমির বাদাম তলিয়ে গেছে। এছাড়া পদ্মা ও আড়িয়াল খাঁসহ মাদারীপুরের বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানি বেড়ে অন্তত ১২ হাজার বিঘা জমির পাট ও বাদাম ডুবে গেছে। জেলা কৃষি স