২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ অর্থবছরে সশস্ত্র বাহিনীর ৩ খাতে ব্যয় ৮০৪ কোটি টাকা

২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ অর্থ বছরে সশন্ত্র বাহিনীর প্রশিক্ষণ, আবাসন ও স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে ৮০৪ কোটি ১৯ লাখ ১০ হাজার ৬৫৯ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ অর্থ বছরে সশন্ত্র বাহিনীর প্রশিক্ষণ, আবাসন ও স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে ৮০৪ কোটি ১৯ লাখ ১০ হাজার ৬৫৯ টাকা। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার। নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার জানান, সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ খাতে ২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ অর্থ বছরে ব্যয় হয়েছে যথাক্রমে ১৫ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা, ১৬ কোটি ১৭ লাখ ১৪ হাজার টাকা, ২০ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা, ৪৫ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকা এবং ৫৮ কোটি ৪২ লাখ টাকা। ২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ অর্থ বছরে বাসভবন বাবদ ব্যয় হয়েছে যথাক্রমে ৮৯ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার টাকা, ৭৪ কোটি ৩ হাজার টাকা, ৬৪ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা, ৩৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৩২৮ টাকা এবং ৬১ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৮৩১ টাকা। সশস্ত্র বাহিনীর জন্য স্বাস্থ্য খাতে ২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ অর্থ বছরে ব্যয় হয়েছে যথাক্রমে ৬০ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার টাকা, ৫৩ কোটি ৯৫ লাখ টাকা, ৬২ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, ৭২ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা এবং ৬৯ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৫১ ঘ.