নরসিংদী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলা থেকে রোববার ভোরে র্যাবের পোশাক পড়া তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিবপুর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। তাদের কাছ থেকে খেলনা এ কে ৪৭ রাইফেল, একটি চাপতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৩৩ঘ.
bdnews24