২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হিল উইমেন্স ফেডারেশনের মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ ৫ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ ৫ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন। শনিবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন হয়। হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী মিওসিং মারমার সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক মেসবাহ কামাল, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক জোবাইদা নাসরীন, পাহাড়ী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি বাবলু চাকমা, সাংগঠনিক সম্পাদক মং ওয়েং চিং প্রমুখ। তাদের ৫ দফা দাবি হচ্ছে কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ, অপহরণকারীদের বিচার ও ১৯৯৬ সালের ২৭ জুন কল্পনা চাকমা অপহরণের প্রতিবাদ করতে গিয়ে নিহত চার আদিবাসীর হত্যাকারীদের শাস্তি প্রদান, চার আদিবাসীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, পার্বত্য চট্টগ্রামের সকল মানবাধিকার লঙ্ঘনের শ্বেতপত্র প্রকাশ ও অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন। ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। তিনি হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি /কেএমএস/১৬১৪ ঘ.