নড়াইল, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলার হলদা গ্রামের আড়ো খাল নামক স্থান থেকে শুক্রবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর শেখ (৩৫) হলদা গ্রামের অহিদ শেখের ছেলে।
লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর একই গ্রামের খায়ের হত্যা মামলার প্রধান আসামি। প্রতিপক্ষের লোক তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৫৬ঘ.
bdnews24