চাঁপাইনবাবগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার গ্রামের এক বাড়ি থেকে শুক্রবার একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রামের একটি মসজিদের পাশে নির্মাণ শ্রমিকরা মাটি খোড়ার সময় মূর্তিটি পায়। পরে শ্রমিকদের কাছ থেকে ওই এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম মূর্তিটি নিয়ে যান।
সদর থানার উপ পরিদর্শক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে তরিকুলের বাড়ি থেকে ২৬ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৬ঘ.
bdnews24