২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে বাসচাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

রাজধানীর মগবাজারে বাসচাপায় একজন মটর সাইকেলচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 06:52 AM

Updated : 25 Aug 2022, 12:05 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে বাসচাপায় একজন মটর সাইকেলচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল হুদা শাহীন (৩৬) একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। আহত সোহেলী আক্তার শম্পা (৩০) দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তার পদে কাজ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার খালু বজলুর রহমান। বজলুর বলেন, শাহীন সকালে রামপুরা মহানগর প্রজেক্টের বাসা থেকে মটর সাইকেলে করে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে মগবাজার মোড়ে বলাকা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহীন মারা যান। বজলুর রহমান জানান, পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা সোহেলীকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/কেএমএস/১২৪৭ ঘ.