২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডাকাতির সময় আটক একজন গণপিটুনিতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 05:03 PM

Updated : 25 Aug 2022, 12:00 PM

মানিকগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডাকাতির সময় আটক একজন গণপিটুনিতে মারা গেছেন। উপজেলার গোবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ওই ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। সাটুরিয়া থানার ওসি মো. মাজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে ৬-৭ জনের এক দল অস্ত্রধারী ডাকাত গোবিন্দপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে হানা দেয়। এরপর ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে ধারালো ছুরি ও রামদা দিয়ে দুলালকে আঘাত করে। তার স্ত্রী এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে এক ডাকাতকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। ওসি জানান, পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০১ ঘ.