সাভার, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ইসলামনগর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
তারা অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। হামলায় একজন আহত হয়েছে।
গৃহকর্তা বাচ্চু মিয়ার মেয়েজামাই শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫/২০ জন মুখোশ পরা ডাকাত গেটের তালা কেটে ভেতরে ঢোকে।
বাড়ির সদস্যদের বেঁধে রেখে তারা ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন সেট, একটি ক্যামেরাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ডাকাতদের প্রহারে গৃহকর্ত্রী শামসুন্নাহার আহত হয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24