২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ২৫ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ

রাজধানী ঢাকার ২৫টি স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 04:57 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকার ২৫টি স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। শুক্রবার থেকে বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা বড় পর্দায় দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বড় পর্দার টিভি স্থাপন করা হয়েছে। ওয়ার্ড কমিশনাররা এসব টিভির দেখভাল করবেন।'' মেয়র জানান, বড় পর্দার টিভির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এসএম/জিএনএ/কেএমএস/২২৫১ ঘ.