চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম. মনজুর আলমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন প্রশ্নই আসে না বলে জানিয়েছেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম মহানগর বিএনপি'র সভাপতি খসরু বলেন, "নগর জুড়ে এবার আনারসের জোয়ার বইছে। আর জনগণও পরিবর্তনের পক্ষে। সুষ্ঠু নির্বাচন হলে আনারসই বিজয়ী হবে।"
বৃহস্পতিবার বিকালে নগরীর মেহেদীবাগে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যারা নির্বাচন থেকে মনজুর আলমের সরে দাঁড়ানোর গুজব ছড়াচ্ছে, তারাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।"
আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়রপ্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, তাঁর প্রতিপক্ষ মনজুর আলম ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরে যেতে পারেন।
চট্টগ্রামের একটি স
bdnews24