২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সিবিএ নেতা খুন

সিলেট নগরীর ঝরনারপাড় এলাকায় বৃহস্পতিবার সকালে জালালাবাদ গ্যাস এর একজন সিবিএ নেতা খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

সিলেট, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর ঝরনারপাড় এলাকায় বৃহস্পতিবার সকালে জালালাবাদ গ্যাস এর একজন সিবিএ নেতা খুন হয়েছেন। নিহত আবু তাহের (৪৫) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি ছিলেন। কর্মজীবনে তিনি জালালবাদ গ্যাস কর্মচারী লীগের সভাপতিও ছিলেন। মেট্রোপলিটন পুলিশের কমিশনার আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, তাহের সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর রায়নগর এলাকার জালালাবাদ গ্যাস কোয়ার্টার থেকে মোটর সাইকেলে বের হন। তিনি বলেন, "তিনি ঝরনারপাড় এলাকায় পৌঁছালে ৩-৪টি মোটর সাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।" পুলিশ কর্মকর্তা আফতাব জানান, তাহেরের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, জালালাবাদ গ্যাস এর সিবিএ সংক্রান্ত অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪২৯ ঘ.