নারায়ণগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সদর ও আড়াইহাজার উপজেলায় রোববার রাতে কয়েকটি বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতের হামলায় সদরে একজন এবং আড়াইহাজারে তিনজন আহত হয়েছেন।
ফতুল্লায় ডাকাত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার ফতুল্লার পিলকুনী এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল কাদিরের (৭২) বাড়ির গেটের তালা ভেঙে ডাকাতরা ভেতরে ঢোকে।
আব্দুল কাদির জানান, রাত ২টায় ১০/১২ জন মুখোশধারী ডাকাত গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ ৫০ হাজার টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন সেট, তিন হাজার পাচঁশ টাকা মূল্যমানের প্রাইজবন্ড, ২৫/৩০টি দামী শাড়ি লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাত বলে চিৎকার করলে ডাকাতেরা আব্দুল কাদিরকে অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ফতুল
bdnews24