ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ১ম পত্র বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশ্নের মানবন্টন হবে সৃজনশীল প্রশ্ন- ৬০ এবং বহু নির্বাচনী প্রশ্ন- ৪০।
সোমবার তথ্য বিবরণীতে বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সবগুলো কলেজের প্রায় সাড়ে চার হাজার বাংলা শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।
২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্র ও ধর্ম বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০১১ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
২০১২ সালের এসএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, বাণিজ্যিক ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি, কৃষি শিক্ষা ও কম্পিউটার শিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২১২৮ ঘ.
bdnews24