ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ধক্য পেনশন ফান্ড গঠনের জন্য আসন্ন বাজেটে ১শ' কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার বিকালে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব রাখেন।
খালেদা বলেন, '' দেশে গড় আয়ু বাড়ছে। বার্ধক্যে কোনো রকম আয়-রোজগারের সুযোগ না থাকায় আমরা একটি পেনশন ফান্ড গঠনের প্রস্তাব রাখছি। এই ফান্ড প্রবীণদের কল্যাণে ব্যবসায়িক ভিত্তিতে পরিচালিত হবে।
পেনশন ফান্ড সঞ্চয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে। যারা পেনশন পায় না অথচ আয় করে তারা সবাই পর্যায়ক্রমে এই পেনশন ফান্ডের অন্তর্ভুক্ত হবে।''
জাতীয় পরিচয় পত্র থাকায় এই ফান্ডের ব্যবস্থাপনা সহজ হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৪২ ঘ.
bdnews24