২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের হামলা নড়াইলে ছাত্রদলের দুই কর্মী আহত

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের ২ কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

নড়াইল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের ২ কর্মী আহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নড়াইল পৌরসভার ভাগুলিডাঙ্গার বিরেন দাসের পুত্র স্বপন দাস (২৮) ও একই এলাকার শামসুল আকবরের পুত্র আরিফুল আকবর (২৭)। আহতরা অভিযোগ করেন, সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌমেন বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। নড়াইল সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৪৯ঘ.